কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

​গ্রেফতারকৃত আলী আহম্মদ (৩৬), ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়ার রফিকের পুত্র।  

আ ম ফারুক জানান, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকার বলাকা বাস কাউন্টার-এর সামনে একটি অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৫।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।