চোটে মাঠ ছাড়লেন রাফিনিয়া

চোটে মাঠ ছাড়লেন রাফিনিয়া

সংগৃহীত ছবি

বিরতি যাওয়ার আগে দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। পায়ের চোটে মাঠ ছেড়েছেন রাফিনিয়া।

তার বদলে মাঠে নেমেছেন উদীয়মান তারকা রায়ান।

এর আগে ম্যাচ শুরুর ১২ মিনিটে জালের দেখা পেয়েছিল ব্রাজিল। তবে অফসাইডের কারণে বাতিল হয় রাফিনিয়ার গোলটি। 

এরপর ২২ মিনিটে আরেকটি দারুণ এক সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া।

তবে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বার্সেলোনার ফরোয়ার্ড। অবশ্য শটটি নেওয়ার আগে অফসাইডে ছিলেন তিনি।

এরপর চোটের কারণে মাঠ ছেড়ে উঠে যেতে দেখা যায় তাকে। তবে রাফিনিয়ার চোট কতটা গুরুতর তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।