মিরপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১

মিরপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১

প্রতিকী ছবি

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার মিরপুর মডেল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন– মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিরপুর থানা শাখা ইমারত শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ওরফে সেলিম আজাদ (৪৮), মোহন মিয়া (৩৩), মেহেদী হাসান (২৬), নুরুল হক ফরাজী (৩০), সৌরভ সরদার (২১), রানা (২৬), ইউনুস ইসলাম ইভান (২৩), নিরব (২৯), আরমান শেখ (২৩), রাফসান করিম (২৫), রাসেল মিয়া (২৬), সাকিব (১৯), আকিফুর রহমান (২২), শ্যামল (২৫), জোনায়েদ আল হাবিব (৪১), রোকন ডালি (২৬), কাউসার হোসেন (২৩), রাজিব (২৩), মানছুরা, তাসলিমা চৌধুরী ও মজিবুর রহমান (৬৩)।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।