শরীর ভেঙে পড়েছে, চুল পড়ছে— চিকিৎসা নিতে আমেরিকা যাচ্ছেন সালমান!

শরীর ভেঙে পড়েছে, চুল পড়ছে— চিকিৎসা নিতে আমেরিকা যাচ্ছেন সালমান!

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক অনুষ্ঠানগুলতে সালমান খানকে দেখে ভক্তদের কপালে ভাঁজ পড়েছে। কেননা স্ফীতোদর, পাতলা চুল ও মলিন মুখ দেখে তাদের ধারণা অসুস্থ ভাইজান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি আমির খানের ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তিতে এসেছিলেন সালমান। এরপর কংগ্রেস সংসদ সদস্য সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতেও দেখা যায় তাকে। উভয় স্থানেই প্রিয় তারকার শরীর সুবিধার মনে হয়নি অনুরাগীদের।

সালমানের ঘনিষ্ঠ একজনও দাবি করেছেন, শরীর ভালো যাচ্ছে না তার। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। পরিবারের লোক চিকিৎসার জন্য ফের সেখানে যেতে বলছেন টাইগারকে।

বিষয়টি নিয়ে সালমান মুখ না খুললেও সূত্রের কথায়, ‘‘সালমানের পেটে মেদ জমেছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। কারণ কড়া ডোজ়ের স্টেরয়েড নিতে হচ্ছে তাঁকে।’ 

তবে শত জোরাজুরির পরও এক পা নড়ছেন না সালমান। কেননা অক্টোবরে শুরু হবে সিকান্দার সিনেমার শুটিং। কাজ শেষ না করে কোথাও যেতে চাইছেন না। এর আগেও ছবিটির শুটিংকালীন পেশীর যন্ত্রণায় কাবু হতে হয়েছিল তাকে। বন্ধ রাখতে হয়েছিল শুটিং। তাই শরীরের ওপর ধকল গেলেও এবার আর ক্যামেরা বন্ধ করতে চাচ্ছেন না।