জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়, আসাম সরকারকে আইনি নোটিশ

জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়, আসাম সরকারকে আইনি নোটিশ

ফাইল ফটো

মৃত্যুর দশ মাস পর জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড়। এ মামলায় আসাম সরকারকে আইনি নোটিশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গায়কের মৃত্যুতে প্রধান অভিযুক্ত শ্যামকানু মহান্তের জামিনের আবেদন নিয়ে এ নোটিশ জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ অভিযুক্তের বিশেষ আবেদন গ্রহণ করেছে এবং রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে।

আদালতের ওয়েব সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জুবিনেরে মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরে আয়োজিত ইয়ট পার্টি হয়েছিল শ্যামকানুর পরামর্শে। তাই পুরো ঘটনার জন্য দায়ী করা হচ্ছে তাকে। মামলার শুনানির দিন ধার্য হতে পারে আগামী ১০ আগস্ট। 

সরকার পক্ষের আইনজীবীর দাবি, শরীর খারাপ জেনেও জুবিনকে মদ্যপান করানো হয়। নেওয়া হয় ইয়ট ভ্রমণে। যেখানে গায়কের স্বাস্থ্যগত দিক বা নিরাপত্তার বিষয় পাত্তা পায়নি। 

এদিকে জুবিনের মৃত্যুর পর শ্যামকানু মালয়েশিয়া চলে যান। পরে জারি করা হয় লুকআউট নোটিশ। তাকে গ্রেফতার করা হয় দিল্লী বিমানবন্দর থেকে। এরকম একটি ঘটনায় প্রধান অভিযুক্তর তালিকায় নাম আসা শ্যামকানু যেকোনো সময় ভারত ছাড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। জামিন দিয়ে সে সুযোগ করা দেওয়া থেকে বিরত থাকার দাবি আইনজীবীদের।

২০২৫ সালের সেপ্টেম্বরে গান গাইতে সিঙ্গাপুরে যান জুবিন। সেই ফাঁকে ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।