বাগেরহাটে ইয়াবা-গাঁজাসহ আটক ২

বাগেরহাটে ইয়াবা-গাঁজাসহ আটক ২

প্রতিকি ছবি

বাগেরহাটের ফকিরহাট ও সদর থানায় পৃথক দুই মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন খুলনার খালিশপুর এলাকার এনামুল হকের ছেলে সাকিবুর হক তামিম (৩৬) এবং বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহতাব মোড়লের ছেলে মোতাহার মোড়ল (৪৪)।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ সাকিবুর হক তামিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়লকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।