বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৪৭.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বুধবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৩ টাকা ৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বেক্সিমকো ফার্মার ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে আদালতের অনুমোদন নিয়ে তারিখ ঘোষণা করা হবে। তবে, এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।