রংপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

রংপুরে বৃদ্ধ হত্যা মামলার পলাতক আসামি রাসেল মিয়াকে (২৮) বুধবার সন্ধ্যায় রংপুর ও কুমিল্লা র‌্যাবের যৌথ অভিযানে কুমিল্লা কোতয়ালী থানার দক্ষিণ চরথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রাসেল মিয়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর দোলাপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।  

বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, চলতি বছরের ২৬ এপ্রিল আবু বক্কর (৬৫) রাতে তার নির্মাণাধীন বাড়িতে ঘুমাতে যান।

পরের দিন সকাল ৯টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসলে ছেলে আব্দুস সালাম তাকে খুঁজতে যান। নির্মাণাধীন ওই বাড়িতে গিয়ে আব্দুস সালাম তার বাবাকে গলা কাটা রক্তাত্ব অবস্থায় দেখতে পান এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ২০ মে বিকেলে আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

মামলায় অভিযুক্ত রাসেল মিয়াসহ অন্যরা জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় ছেলে আব্দুস সালাম বাদী হয়ে পহেলা মে সদর কোতয়ালী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হয়। বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কুমিল্লা থেকে মামলার অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে