যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে তুরস্ক
সংগৃহীত
এবারের বিশ্বকাপটা হতাশার মধ্য দয়ে কেটেছে তুরস্কের। প্রথম দুই ম্যাচে জয় না পাওয়া দলটি এরই মধ্যে বিদায় নিয়েছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে তুরস্ক।
সোফাই স্টেডিয়ামে প্রথম হাফ শেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে তুর্কি।
ম্যাচের তৃতীয় মিনিটে ট্রাস্টি যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। কর্নার থেকে দারুণ এক হাফ ভলিতে গোল করেন তিনি। তবে সমতায় ফিরতে দেরি করেনি তুরস্ক। ১০তম মিনিটে গুলের তুরস্ককে সমতায় ফেরান।
এরপর এগিয়েও যায় তুর্কি। ৩১ মিনিটে ওরকুন কোকচুর গোলে এগিয়ে যায় তারা। এরেন এলমালের পাস থেকে গোলটি করেন তিনি।
এরই মধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয় দিয়েই শেষ করতে চাইবে তারা। তবে বর্তমান অবস্থা দেখে কাজটা কঠিনই মনে হচ্ছে।