কলাপাড়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত ছবি

উপকূলীয় অঞ্চলে পাটের বীজ, পাট ও পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। 

শনিবার সকাল ১১টায় উপজেলা পাট গবেষণা উপকেন্দ্রে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।

দিনব্যাপী এ কর্মশালায়  উন্নত জাতের পাটের বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমন, মানসম্মত আঁশ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় পাট চাষ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। 

এসময় বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার ও পাট গবেষনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাক্কী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।