বাংলাদেশের পর ভূমিকম্পে কাঁপল ভারত-মায়ানমার সীমান্ত

বাংলাদেশের পর ভূমিকম্পে কাঁপল ভারত-মায়ানমার সীমান্ত

ফাইল ছবি

ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ড সময় সংঘটিত হয়।

৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে বাংলাদেশেও একটি ভূমিকম্প আঘাত হানে।

এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭° উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮° পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, যা ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলের কাছাকাছি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে মায়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল মায়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকা।

এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এ ভূমিকম্প শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পায়নি অধিদপ্তর।