সিলেটের জামিয়া গহরপুরের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান ডিসেম্বরে

সিলেটের জামিয়া গহরপুরের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান ডিসেম্বরে

ফাইল ছবি

বরেণ্য বুজুর্গ আলেম আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর, সিলেটের ৭০ বছর পদার্পণ উপলক্ষে ‘৭ম পাগড়ি প্রদান’ ও ‘১০ সালা দস্তারবন্দি’ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার জামিয়া ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। জামিয়ার মুহতামিম মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী এবং এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এই অনুষ্ঠানে দাওয়াত জানানো হয়েছে।

অনুষ্ঠানকে সামনে রেখে সংশ্লিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

বিগত ১০ বছরের (৬০ থেকে ৬৯তম ব্যাচ) হিফজুল কোরআন ও তাকমিল ফিল হাদিস সমাপনকারী এবং তখাসুস ফিল ফিকহি ওয়াল ইফতার যেকোনো বছরের সমাপনকারী শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীরা গুগল ফর্মের (https://forms.gle/vzorRJ3EdMZ96yeS7) মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট ২০২৬, সোমবার।

সংশ্লিষ্টদের অতি দ্রুত নির্দিষ্ট লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী। তিনি দেশের প্রখ্যাত আলেম ছিলেন। ২০০৫ সালে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি নয় বছর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি ছিলেন। সারাদেশে তিনি বরেণ্য আলেম হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তার একমাত্র ছেলে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এখন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল। তিনি বেফাকের সহসভাপতি পদেও অধিষ্ঠিত।