মক্কা জাদুঘরে শতাব্দীর প্রাচীন কোরআনের পাণ্ডুলিপির প্রদর্শনী

মক্কা জাদুঘরে শতাব্দীর প্রাচীন কোরআনের পাণ্ডুলিপির প্রদর্শনী

সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে সংরক্ষিত আছে পবিত্র কোরআনের ইতিহাস ও ঐতিহ্যের নানা দুর্লভ নিদর্শন। ১৯০৬ সালে রাশিয়ার কাজানে মুদ্রিত পবিত্র কোরআনের প্রাচীন ও দুর্লভ কপি এই সংগ্রহের প্রধান আকর্ষণ।

কোরআনের এই দুর্লভ কপিটিতে বিভিন্ন ধরনের পান্ডিত্যপূর্ণ ব্যাখ্যা এবং মার্জিন নোট বা টিকা যুক্ত করা হয়েছে। যা মূলত যুগের পর যুগ ধরে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা ও অর্থ অনুধাবনে আলেম ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমের এক অনন্য দলিল হিসেবে টিকে আছে। 

জাদুঘরটিতে এমন অনেক দুর্লভ শিল্পকর্ম, পাণ্ডুলিপি ও কোরআনের কপি রয়েছে, যা কোরআনের নাজিল হওয়ার সময় থেকে শুরু করে এর সংকলন, সংরক্ষণ এবং বিভিন্ন যুগে মুদ্রণের বিবর্তিত ইতিহাস সম্পর্কে এক বিশদ ধারণা দেয়।

পবিত্র কোরআনের ইতিহাস নিয়ে আগ্রহী দর্শনার্থীদের জন্য হেরা কালচারাল ডিস্ট্রিক্ট বর্তমানে অন্যতম প্রধান একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে।