হুমায়ুনের ‘মায়ার নেশা’
ফাইল ফটো
প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী হুমায়ুন কবিরের নতুন গান ‘মায়ার নেশা’। প্রেম ও ভালোবাসার আবেগে নির্মিত গানটির কথা লিখেছেন হুমায়ুন কবির নিজেই। সুর ও সংগীত করেছেন আসিফ শরিয়ার।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রনি চৌধুরী ও পুতুল। ভিডিওটির চিত্রগ্রহণ (ডিওপি) ও সম্পাদনা করেছেন এসকে আসফি। স্টুডিও আওয়াজ-এর ব্যানারে গানটি প্রকাশ করেছে এইচটি হুমায়ুন টিউন।
নতুন গান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘মায়ার নেশা’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। গানটির কথা, সুর ও পরিবেশনায় আন্তরিকতার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গানটির আবেগ অনুভব করবেন এবং ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, যারা আমার গান নিয়মিত শোনেন এবং সবসময় উৎসাহ দেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার ভালোবাসাই আমাকে নতুন নতুন গান নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেয়।
প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-শ্রোতাদের আগ্রহ কাড়ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের প্লে লিস্টে জায়গা করে নেবে।