স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫
ফাইল ছবি
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।
শিক্ষার্থী, শিক্ষক ও অংশীজনদের জন্য আরও স্মার্ট এবং তথ্যবহুল সেবা নিশ্চিত করতে সম্প্রতি প্রতিষ্ঠানটি চালু করেছে তাদের অত্যাধুনিক নতুন ওয়েব পোর্টাল।
পোর্টালটির পরিকল্পনা ও কারিগরি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ডিজিটাল শিক্ষা পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ক্যাম্পাস-৩৬৫’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই ওয়েব পোর্টালটির আধুনিক ডিজাইন এবং ব্যবহারবান্ধব ইন্টারফেস এর মাধ্যমে শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা এখন থেকে আইবিএ-র যাবতীয় নোটিশ, একাডেমিক আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য আগের চেয়ে অনেক দ্রুত ও সহজে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও শিক্ষক ও ছাত্রদের মধ্যে ডিজিটাল যোগাযোগকে উন্নত করবে এই পোর্টালটি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আয়োজনে এই পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আইরিন আক্তার, সহকারী অধ্যাপক পলাশ সাহা এবং ক্যাম্পাস-৩৬৫ এর সিইও কে এম আবির মাহমুদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
পোর্টালটির সুবিধা নিয়ে আইবিএ-জাহাঙ্গীরনগরের পরিচালক প্রফেসর ড. আইরিন আক্তার বলেন, এই ওয়েব পোর্টালটি শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়, বরং আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে গতিশীল করার একটি কার্যকর মাধ্যম। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানকে আধুনিক ও সহজতর করাই আমাদের মূল লক্ষ্য।
ক্যাম্পাস-৩৬৫ এর সিইওকে এম আবির মাহমুদ জানান, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইবিএ-জাহাঙ্গীরনগরের এই পোর্টালটি সেই ডিজিটাল অভিযানেরই একটি অবিচ্ছেদ্য অংশ।