সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের
প্রতিকি ছবি
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
ডা. সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।
এরআগে বৃহস্পতিবার সাদাপাথরে তিন বন্ধুসহ বেড়াতে যান ডা. সুব্রত সাহা। সাদাপাথর জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নেমে তলিয়ে যান ডা. সুব্রত। এরপর ফায়ার সার্ভিসকর্মীরাও চেষ্টা চালিয়ে তার কোন সন্ধান পাননি।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে