নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক।
একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে তার দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নাহিদ সুলতানা মল্লিককে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিককে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।