ভারতে জন্মদিনের পার্টি করার কথা বলে তরুণীকে ধর্ষণ

ভারতে জন্মদিনের পার্টি করার কথা বলে তরুণীকে ধর্ষণ

ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে জন্মদিনের পার্টির কথা বলে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার (৪ জুলাই) জানিয়েছে, এ ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জুন ধর্ষণের ঘটনা ঘটে। এর কয়েকদিন আগে ওই তরুণীর জন্মদিন ছিল। এ তরুণীর সঙ্গে সোমাশেখর নামে এক ব্যক্তির আগে থেকে পরিচয় ছিল। তিনি সোমাশেখরের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছেন।

এরমধ্যে সোমাশেখর তাকে ধর্ষণের পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে সোমাশেখর জানান যেহেতু জন্মদিনের দিন উপস্থিত হয়ে কোনো উপহার দিতে পারেননি তাই আলাদাভাবে তার জন্য পার্টির আয়োজন করবেন।

গত ৩০ জুন তাকে একটি হোটেলে আসতেও বলেন। কিন্তু হোটেলে না নিয়ে সোমাশেখর তাকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তার সঙ্গে আরও চার ব্যক্তি ছিলেন। এরপর তাকে পানীয়র সঙ্গে কিছু খাইয়ে ধর্ষণ করা হয়। ওই সময় তার পুরোপুরি জ্ঞান ছিল না।

তরুণী জানিয়েছেন, তিনি বলেছিলেন জন্মদিন পালন করতে হোটেলে যেতে বলেন। কিন্তু সোমাশেখর তাকে জোর দেন আগে যেন তিনি তার বাড়িতে যান। এরপর তিনি বাড়িতে গেলে এ ঘটনা ঘটে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া