লালবাগে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

লালবাগে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকার একটি সাততলা ভবন থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের  পরিবারের দাবি, ব্যবসায়িক মন্দাভাবের কারণে ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। 

নিহত রাজ্জাকের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। তার বাবার নাম মৃত ফকির চান। তিনি একটি বেসরকারি কম্পানির সঙ্গে জমিজমা সংক্রান্ত্ম ব্যবসা করতেন বলে জানান স্বজনরা।

এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। 

তাকে হাসপাতালে নিয়ে আসা সিফাত জানান, মৃত ব্যক্তি সম্পর্কে আমার বড় ভাইয়ের শ্বশুর। তিনি একটি বেসরকারি ডেভলপার কম্পানির সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা মন্দা হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে চিন্তিত ছিলেন।

সকালে আজিমপুরে মেয়রে বাড়তে বেড়াতে যান তিনি।

এসময় কাউকে কিছু না বলে ওই ভবনের সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ খতিয়ে দেখছে।