ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরাতে কক্সবাজারে প্রশাসনের কঠোর নির্দেশনা
সংগৃহীত ছবি
টানা ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার জেলার পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।
সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা চলমান পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী তিন দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের নম্বর সম্পর্কে জানলেও জেলা প্রশাসনের পক্ষ থেকেও খুব শিগগির একটি কন্ট্রোল রুমের জরুরি নম্বর প্রকাশ করা হবে। বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শুকনো খাবার, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। জেলার যেকোনো প্রান্ত থেকে জরুরি পরিস্থিতির খবর পাওয়া গেলে এই কন্ট্রোল রুমের মাধ্যমে দ্রুত সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের পানিবন্দি হওয়ার খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার সদর পৌরসভা এলাকায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে