ফতুল্লায় কাগজ কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ফতুল্লায় কাগজ কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার একটি কাগজ খারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জুলাই  রাতে কারখানার মেশিন থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার মো. কাসিম উদ্দীনের ছেলে। তিনি পূর্ব দেলপাড়ায় লিয়াকত আলীর বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। দীর্ঘ আট বছর ধরে তিনি সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে ড্রায়ার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রবিবার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীরের দায়িত্ব ছিল। রাত সাড়ে ১২টার দিকে কাজ করার সময় কাগজ ছিঁড়ে যাওয়ায় মেশিনটি বন্ধ হয়ে যায়। পরে তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মেশিন পরীক্ষা করতে গেলে অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। এতে তার হাত, কাঁধ ও মাথায় গুরুতর আঘাত লাগে।

সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে