ন্যাটো সম্মেলনে হালান্ডকে নিয়ে রসিকতা

ন্যাটো সম্মেলনে হালান্ডকে নিয়ে রসিকতা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে গৌরবময় ইতিহাস স্বাক্ষী হয় নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়দের হারানো ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। এরপর থেকে এই স্ট্রাইকারকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে উন্মদনা শুরু হয়েছে।

সেই উন্মাদনা আঁচ গিয়ে লেগেছে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনেও। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কাজের ফাঁকে কিছুটা হাস্যরসেরও অবতারণা করেন। তিনি রসিকতার ছলে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তার দেশের পরবর্তী বিশ্বকাপ দলে ভেড়ানোর চেষ্টা করেন।

জার্মান-নরওয়ের যৌথ উদ্যোগের সঙ্গে সাবমেরিন সংক্রান্ত একটি চুক্তিতে সম্মত হয়। চুক্তির পরের দিন ন্যাটো সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মারৎসের সঙ্গে সাক্ষাৎ করেন। অসলোর সঙ্গে কানাডার সম্পর্কের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, বিশ্বকাপে সাত গোল করা আর্লিং হালান্ড দলে পাওয়ার জন্য কার্নি এক সাহসী প্রস্তাব না দিয়ে পারলেন না।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার অর্থ হলো কর্মী বা খেলোয়াড় ভাগ করে নেওয়া। তাই আগামী বিশ্বকাপে যদি আপনারা আর্লিং হালান্ডকে আমাদের সঙ্গে ভাগ করে নেন, তবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তার এই রসিকতায় স্টোরে হেসে ফেললেন।

স্টোরে তাৎক্ষণিকভাবে ভাইকিংদের নৌকা চালানোর ভঙ্গি করে বললেন, তাকে বিক্রি করা হবে না। নরওয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে।