৫ হাজার বস্তা ধানসহ মেঘনার ঘূর্ণি স্রোতে কার্গোডুবি

৫ হাজার বস্তা ধানসহ মেঘনার ঘূর্ণি স্রোতে কার্গোডুবি

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরে উত্তাল মেঘনা নদীর ত্রিমোহনা ঘূর্ণি স্রোতে একটি কার্গো উল্টে ৫ হাজার বস্তা ধান ও চাল ডুবে গেছে।

বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুরের পুরানবাজার এলাকায় ত্রিনদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে পুরানবাজার ঘাটের কাছে আসার পর কার্গোটি ঘূর্ণীতে হেলে পড়ে। এ সময় কার্গোতে থাকা ৫-৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভিড়ানো হয়।

‎চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ১০-১২ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

‎‎স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। ‎ ‎দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।