হাতের মেহেদিতে কার নাম লিখলেন জাহ্নবী কাপুর?
ফাইল ছবি
সৎ বোন অংশুলার বিয়েতে জমিয়ে মজা করেছেন জাহ্নবী কাপুর। সাজও ছিল নজর কাড়া। সেইসঙ্গে নজর কেড়েছে তার হাতের মেহেদিতে লেখা বিশেষ নাম। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন জাহ্নবী। কিন্তু হাতের মেহেদিতে লেখা অন্য নাম। তবে কি পুরুষে মন মজেছে শ্রীদেবীকন্যার? একেবারেই না। হাতে মেহেদির আদরে লিখেছেন শিখরের ডাকনাম শিখু। এরইমধ্যে ভাইরাল তা সামাজিক মাধ্যমে।
সেইসঙ্গে ফের চর্চায় শিখর-জাহ্নবীর সম্পর্ক। যদিও এ নিয়ে রাখঢাক কমই করেছেন দুজন। বরং প্রেমটা বুক ফুলিয়েই করছেন বনিকন্যা। হাতের মেহেদিতে প্রেমিকের নাম যেন তার আরও এক প্রমাণ।
অংশুলার বিয়েতে হাজির হয়েছিলেন বনি কাপুরের দুই পক্ষের ছেলেমেয়ে। জমিয়ে আনন্দ করেছেন তারা। বিয়ের আসরে অর্জুন কাপুরের সঙ্গে রণবীর সিংয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেইসঙ্গে দৃষ্টি কেড়েছে জাহ্নবীর হাতের মেহেদি।