দূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস ‘সহনীয়’

দূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস ‘সহনীয়’

ফাইল ছবি

জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের অনেক শহরেই বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানী কিনশাসা। অন্যদিকে, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬তম।

শনিবার (১১ জুলাই) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) প্রকাশিত তথ্য অনুযায়ী, কিনশাসার বায়ুমান সূচক (এএকিউআই) ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ৮৬। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুমান ঋতুভেদে পরিবর্তিত হয়। সাধারণত শীত মৌসুমে দূষণের মাত্রা বেড়ে যায়, আর বর্ষাকালে বৃষ্টিপাতের কারণে বাতাসের মান কিছুটা উন্নত হয়।