ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেফতার
প্রতিকি ছবি
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাকসুদা চৌধুরী (৫৬) নামে যুক্তরাজ্য প্রবাসী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালী থানায় তাকে সোপর্দ করা হয়।
গ্রেফতার মাকসুদা মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি প্রতারণার মামলার আসামি। সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল। সকাল ৮টায় ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন করতে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে কোতোয়ালী থানার পুলশের হস্তান্তর করে।
ভূমি বিক্রয় সংক্রান্ত প্রতারণার অভিযোগে মাকসুদা চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। গ্রেফতারের পর তাকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।