শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা জব্দ
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাইভেটকারের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, এর আগে, সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল শায়েস্তাগঞ্জ মেসার্স ফোর এস ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ওলিপুর সুন্দরবন কুরিয়া সার্ভিস অফিসের সামনে প্রাইভেটকারের ভেতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে র্যাবের অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি প্রাইভেটকার রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তল্লাশি করে প্রাইভেটকারের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।