ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে বাবা - ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে বাবা - ছেলের মৃত্যু

ফাইল ছবি।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানা ওসি শাহজাহান আলী বলেন, ‘বাবা ছেলে মৃত্যু হয়েছে এটা আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই সেখানে পুলিশ গিয়েছে।’