জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল লাউচাপড়ার সাতানিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান ও জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান করেন। স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আজ এই দুর্গম পাহাড়ি এলাকায় ৫০০ থেকে ৬০০ মানুষের চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। এই ক্যম্পেইনে বিজিবির বিশেষজ্ঞ ডাক্তাসহ বাইরের ডাক্তারও আছে। বিশেষ করে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে সীমান্তের বিভিন্ন জায়গায়, এই অঞ্চলের মানুষ যেনো সহজে চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য এমন আয়োজন করা হয়েছে।