গোবিন্দগঞ্জে চার মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

গোবিন্দগঞ্জে চার মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে আটক চার মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া বেপারীপাড়া গ্রামের মেহেদী হাসান (২৫) ও সাইফুল ইসলাম (৪৫) এবং সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আলমগীর হোসেন (৩২) ও সাইদুল ইসলাম (৩৫)।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দরবস্ত ইউনিয়নের বালুয়া এলাকা থেকে দুইজন এবং সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া এলাকা থেকে আরও দুইজনকে আটক করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।