হত্যা, ডাকাতিসহ ১৬ মামলার আসামি রুবেল গ্রেপ্তার

হত্যা, ডাকাতিসহ ১৬ মামলার আসামি রুবেল গ্রেপ্তার

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৬ মামলার পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দত্তকুশা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আকবার আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী জানান, রুবেল হোসেন দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, রুবেলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।