টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখল ওয়াশিংটন

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখল ওয়াশিংটন

সংগৃহীত

আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দেখা গেল টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচ। এলিমিনেটরে ২৬৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখে ৪ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। ২৭০ রান করে তারা গড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ সফল রান তাড়ার নতুন বিশ্বরেকর্ড।

আগে ব্যাট করে এমআই নিউইয়র্ক ২০ ওভারে তোলে ২৬৬ রান। অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে এমএলসির দ্রুততম শতকের রেকর্ড গড়েন। তিনি ৩৩ বলে ১০৬ রান করেন। কাইরন পোলার্ড ২৫ বলে ৬৪ এবং কুইন্টন ডি কক ৫১ রান যোগ করেন। 

এই ম্যাচেই টি-টোয়েন্টিতে ১ হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। বাংলাদেশের সাকিব আল হাসান করেন ৪ রান, পরে বল হাতে নেন ২ উইকেট।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়াশিংটন। তবে স্টিভেন স্মিথ ও আন্দ্রিস গাউস ম্যাচের চিত্র পাল্টে দেন। দু'জনই ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। গাউস ৫১ বলে ১৩২ এবং স্মিথ ৪৮ বলে অপরাজিত ১১০ রান করেন। তাদের ২৪১ রানের জুটি টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটের সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড।

গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় জয় নিশ্চিত করে ওয়াশিংটন। এই জয়ে এলিমিনেটর-২-এ উঠেছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। জয়ী দল ফাইনালে খেলবে এলএ নাইট রাইডার্সের বিপক্ষে।