চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক হাছান মিয়া

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক হাছান মিয়া

মো. হাছান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২তম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত ৭ জুলাই আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১৬ জুলাই থেকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়াকে ১৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণত শিক্ষকদের মধ্য থেকেই রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তবে দীর্ঘদিন পর এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একজন কর্মকর্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন।