গোয়ালন্দে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে ডোবা থেকে জাহিদ বিশ্বাস (৪২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহিদ গোয়ালন্দ পৌরসভার জামাল বিশ্বাসের ছেলে।

শুক্রবার বিকালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়ার গ্রামের নির্জন একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, জাহিদ রাতে ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। তবে কয়েকদিন ধরে ব্যাটারি নষ্ট থাকায় ভ্যান চালাতে পারেননি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভ্যান নিয়ে বের হন। এরপর তার মরদেহ পাওয়া গেল।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, জাহিদ বিশ্বাস নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা গেছে।