ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় জেলে নিহত
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় আলী আহমেদ (৫৬) নামের এক জেলে নিহত হয়েছেন। সে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ওলফত আলীর ছেলে।
শনিবার রাত ২টার দিকে ইসলামপুর চর রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাতে বাবা ও ছেলে চেঙ্গার বিলে মাছ ধরতে যান। এ সময় পার্শ্ববর্তী মাশাউরা ও চাওড়া বিলে রাত ৩টায় নৌকা নিয়ে ডাকাত দল মাছ ধরার জাল ও নৌকা চুরির উদ্দেশ্যে আসে। এসময় অলী আহমদ ও তার ছেলে টর্চ লাইটের আলো জ্বালানো ডাকাত দল তাদের উপর রাগান্বিত হয়ে আক্রমণ ও মারধর করে আহমেদ আলীকে পানিতে ফেলে দেয়। পরবর্তীতে শনিবার দুপুরে নিহতের লাশ ভেসে উঠে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং মৃত দেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হ