চট্টগ্রামে থানা কোয়ার্টারে মিললো পুলিশ সদস্যের মরদেহ

চট্টগ্রামে থানা কোয়ার্টারে মিললো পুলিশ সদস্যের মরদেহ

প্রতিকি ছবি

 

চট্টগ্রামের লোহাগাড়ায় থানার কোয়ার্টার থেকে মো.আজিজুল হক(৫০) নামে এক উপপরিদর্শকের(এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কোয়ার্টারে তার কক্ষের বিছানা থেকে ওই পুলিশর মরদেহ উদ্ধার করা হয়।

আজিজুলের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি ৩২ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, সকালে সহকর্মীরা ফোনে না পেয়ে তার খোঁজে থানার কোয়ার্টারে যায়। একপর্যায়ে তার কক্ষের বিছানা থেকে ওই পুলিশর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি স্ট্রোক করে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।