রাজধানীতে পেটে রড ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু

রাজধানীতে পেটে রড ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু

প্রতিকি ছবি

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় পেটে রড ঢুকে অজ্ঞাত (৪৫) পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল পৌনে ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পথচারী আব্দুর রহমান বলেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ওই লোকটি আমাকে বলছিলেন যে, আমাকে বাঁচান, আমাকে হাসপাতালে নিয়ে যান।

আমার পেটে রড ঢুকেছে। তবে রড কীভাবে ঢুকেছে, বা কেউ তাকে আঘাত করেছে। সেই বিষয়ে কিছুই বলেননি। তার অবস্থা দেখে আরেকজনের সহযোগিতায় প্রথমে স্থানীয় হাসপাতাল এরপর ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।  

নিহত ব্যক্তির পেটে জখম রয়েছে।