যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ নিয়ে উন্মাদনা নেই ‘হাবু ভাইয়ের’

যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ নিয়ে উন্মাদনা নেই ‘হাবু ভাইয়ের’

ছবি: ফাইল ফটো

আর মাত্র কয়েক ঘণ্টা পর শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে বইছে উন্মাদনার ঝড়! তবে নিজের পছন্দের দল বিশ্বকাপ থেকে বাদ পড়ায় শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে কোনো উন্মাদনা নেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই খ্যাত অভিনেতা চাষী আলমের।

স্পেন-আর্জেন্টিনার ম্যাচের স্কোর নিয়ে প্রেডিকশন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জার্মানির সমর্থক। এখন তো দলটি নেই। তাছাড়া আমার কোনো দ্বিতীয় অপশন নেই। তাই প্রশ্নই আসে না কে জিতবে আর কে হারবে। ফাইনাল ম্যাচ ঘিরে আমার মধ্যে বাড়তি কোনো আনন্দও নেই।’

বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবেন মেসি-ইয়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এই তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।

ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি ২০ মিনিট হতে যাচ্ছে।

এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি কয়েক মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে, সে অপেক্ষায় সবাই।