তিন সপ্তাহ দাড়ি কাটবেন না ইয়ামাল
লামিন ইয়ামাল
বিশ্বকাপ তখনও শুরু হয়নি। লামিন ইয়ামাল ঘোষণা দিয়ে বসলেন, যদি স্পেন বিশ্বকাপ জেতে তবে দাড়ি-গোঁফ কাটবেন না। অন্তত তিন সপ্তাহ রেখে দেবেন। আর্জেন্টিনাকে হারিয়ে সোমবার রাতে বিশ্বকাপ জিতেছে স্পেন, এবার কি কথা রাখবেন ইয়ামাল?
১৮ বছর বয়সী এই তারকার নিজেই এ প্রতিজ্ঞার কথা জানিয়েছিলেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল সেবার প্রতিশ্রুতি দেন, ‘উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেব।’
ভিডিওতে লামিন বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’
সেই কথা হয়ত এখন রাখতে পারেন ইয়ামাল। কারণ দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়েছে স্পেন। লা রোজারা জিতে নিয়েছে বিশ্বকাপের আরেকটি শিরোপা। যে জয়ে বড় অবদান আছে এই তরুণ লামিনের।