রেকর্ড গড়েও শিরোপা বাঁচাতে পারলেন না এমি

রেকর্ড গড়েও শিরোপা বাঁচাতে পারলেন না এমি

এমি মার্তিনেজ

বলা হচ্ছে—স্পেনের বিপক্ষে একাই খেলেছেন শুধু এমিলিয়ানো মার্তিনেজ। বাকি সবাই ছিলেন বোতল বন্দি। স্পেনের একের পর গোলের দিকে নেওয়া শট দুর্দান্ত নৈপূণ্যে ঠেকিয়ে দিয়েছেন এমি। গড়েছেন বড় এক রেকর্ডও।

তবে মার্তিনেজের ভাগ্য খারাপ। বিশ্ব রেকর্ড গড়া হলেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার। তবে ‘দিবু’র বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ সেইভ দেওয়া গোলকিপার।

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি সেভের নতুন রেকর্ড গড়তে পুরো ম্যাচে ১১টি সেভ করেন মার্তিনেজ। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ।

তবে বিশ্বকাপের যেকোনো ম্যাচে সর্বাধিক সেভের রেকর্ড অবশ্য এখনো যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়ের ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে কুরাসাওয়ের গোলরক্ষক এলোই রুম ইকুয়েডরের বিপক্ষে ১৫টি সেভ করে সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছেছিলেন।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম নায়ক ছিলেন মার্তিনেজ। ফাইনালে টাইব্রেকারে তার দুর্দান্ত সেভেই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপেও তিনি দারুণ ছন্দে ছিলেন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের শটের ৭১.৪ শতাংশ ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন।

তবে ফাইনালের রাতে তার রেকর্ডগড়া পারফরম্যান্সও যথেষ্ট ছিল না। মাত্র একটি গোলই স্পেনকে এনে দেয় দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা, আর মার্তিনেজকে রেখে যায় রেকর্ডের গৌরব ও শিরোপা হারানোর আক্ষেপ নিয়ে।