লালমনিরহাটে ফলজ বৃক্ষের চারা বিতরণ

লালমনিরহাটে ফলজ বৃক্ষের চারা বিতরণ

সংগৃহীত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় প্রমুখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রথমপর্যায়ে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সহ মোট ২৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড়হাজার টি বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।