জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রীর মৃত্যু

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রীর মৃত্যু

ছবি: ফাইল ফটো

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নান্দিনা মুদিপাড়া এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা এলাকার মো. বিল্লাহ হোসেন (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস নান্দিনা মুদিপাড়া এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।