মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। 

গতকাল বুধবার নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।