তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে গ্রেফতার ১৪১
প্রতিকি ছবি
রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বুধবার তেজগাঁও ও মতিঝিল বিভাগের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্যমতে, তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা থেকে ৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৬ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৪ জন, আদাবর থানা থেকে ১৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৭ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জনকে আটক করা হয়।
অন্যদিকে, মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মুগদা থানা থেকে ২১ জন, পল্টন থানা থেকে ১২ জন, মতিঝিল থানা থেকে ১৩ জন, খিলগাঁও থানা থেকে ছয়জন, সবুজবাগ থানা থেকে ছয়জন, শাহজাহানপুর থানা থেকে পাঁচজন এবং রামপুরা থানা থেকে চারজন রয়েছেন।