মনোহরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি
নরসিংদীর মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মো. মনু মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী গ্রামের মনু মিয়ার বসতবাড়ির উঠান থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসময় মনু মিয়াকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মনু মিয়া ওই গ্রামের মৃত আয়েব আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পলিথিন কাগজের ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু মিয়া মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।