চট্টগ্রামে ছিনতাইকারীসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে ছিনতাইকারীসহ গ্রেফতার ৩

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ী এবং দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সীমা ওরফে শিমু (৪৬), তৌহিদুল ইসলাম ওরফে লতিফ ওরফে লতি (২৯) এবং তার সহযোগী মোঃ কামাল হোসেন (৩৭)। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ আড়াই লক্ষাধিক টাকা এবং ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে বাকলিয়া থানার নতুন ফিশারীঘাট সংলগ্ন ভেড়া মার্কেট এলাকার শিমুর কলোনীর একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুমা ওরফে সীমা ওরফে শিমুকে গ্রেপ্তার করা হয়।

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ৪ গ্রাম ওজনের ৪০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা। এসময় মাদক বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। এঘটনায় বাকলিয়া থানায় মামলঅ দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাতে রাজাখালীস্থ ‘জিরাত ফ্যাশন’-এর সামনে বহদ্দারহাটগামী মহাসড়কের ওপর থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১টি মামলার আসামী তৌহিদুল ইসলাম ওরফে লতিফ ওরফে লতি এবং তার সহযোগী মোঃ কামাল হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ১০ হাজার টাকা এবং ১টি সামসাং গ্যালাক্সি এ স্মার্টফোন উদ্ধার করা হয়।