‘আমার পাহাড়, আমার জীবন’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা

‘আমার পাহাড়, আমার জীবন’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা

সংগৃহীত ছবি

‘আমার পাহাড়, আমার জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সম্প্রীতি, দেশপ্রেম এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদ মাঠ প্রাঙ্গণে জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিসিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আলকাছ আল মামুন ভূঁইয়া।

খাগড়াছড়ি জেলা পিসিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আবদুল হামিদ রানা, মহাসচিব মো. সোলায়মান এবং জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। তারা পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি, নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় পিসিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন