চাকরি দেবে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

চাকরি দেবে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

ফাইল ছবি

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
পদের নাম: কোম্পানি সেক্রেটারি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পাবলিক লিমিটেড কোম্পানিতে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে  
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬