গাজায় ইসরাইলের নতুন হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

গাজায় ইসরাইলের নতুন হামলা, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

সংগৃহীত ছবি

গাজা উপত্যকাজুড়ে নতুন করে আবার হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। এসব হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দেইর আল-বালাহ থেকে এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম।

গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়। 

অন্যদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক এক হামলায় একজনের প্রাণহানি ঘটেছে।