সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার চিলারবাগ এলাকায় শহীদ মজনু পার্ক সংলগ্ন একটি পুকুরে তিন শিশু গোসল করতে নেমে ডুবে গিয়ে আয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামে আরও এক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ান সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু পুকুরে গোসল করতে যায়। স্থানীয়রা নিষেধ করলেও তারা পুকুরে নামে। পরে শান্তা ফিরে এলেও আয়ান ও রোজা পানিতে তলিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আয়ানের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।